তাসমানিয়ার জঙ্গলে নিখোঁজ তরুণীর ফোন মিলল দুই বছর পর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৮ এএম, ১৬ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার তাসমানিয়া অঙ্গরাজ্যের গভীর জঙ্গলে দুই বছরের বেশি সময় আগে নিখোঁজ হয়েছিলেন বেলজিয়ামের এক তরুণী। তাঁকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে এত দিন পর তাঁর মুঠোফোন খুঁজে পাওয়া গেছে।
ওই তরুণীর খোঁজে গঠিত একটি বেসরকারি তল্লাশি দল ওই তরুণীর ফোনটি খুঁজে পায়। এরপর গত রোববার তাসমানিয়ার পুলিশ জানিয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে এই অনুসন্ধান কার্যক্রমে যোগ দেবে।
নিখোঁজ ওই তরুণীর নাম সেলিন ক্রেমার। ২০২৩ সালের জুনে তিনি ফিলসফার ফলস নামের জলপ্রপাত দেখতে গিয়ে নিখোঁজ হন। এর কয়েক দিন পর পুলিশ তাঁর গাড়িটি খুঁজে পায়। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
সম্প্রতি সেলিনের পরিবার ও বন্ধুরা বেলজিয়াম থেকে এসে নিজেরাই একটি বড় তল্লাশি অভিযানের ব্যবস্থা করেন। তাঁরা গত শনিবার ওই জলপ্রপাতের কাছে বনের মধ্যে তল্লাশি চালান।
এর আগে পুলিশও সেখানে তল্লাশি চালিয়েছিল। সেখানেই একটি মুঠোফোন পাওয়া যায়, যা পরে সেলিন ক্রেমারের বলে নিশ্চিত করে পুলিশ। ফোনটি এখন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাসমানিয়া পুলিশ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
তাসমানিয়া পুলিশের পরিদর্শক অ্যান্ড্রু হ্যানসন বলেছেন, ‘ফোনের অবস্থান এবং এর ভেতরে থাকা তথ্য বিশ্লেষণ করে আমাদের মনে হচ্ছে, দিনের আলো কমে যাওয়ায় সেলিন সম্ভবত ফোনের একটি অ্যাপ ব্যবহার করে জলপ্রপাতের প্রধান রাস্তা ছেড়ে একটি সংক্ষিপ্ত রাস্তা ধরে তাঁর গাড়ির দিকে ফিরছিলেন।’
সম্ভবত তাড়াহুড়োর কারণে ক্রেমারের হাত থেকে ফোনটি পড়ে গিয়েছিল। এরপর ফোন ছাড়াই হাঁটতে গিয়ে তিনি ঘন জঙ্গলে পথ হারিয়ে ফেলেন।
সেলিন ক্রেমারকে সবশেষ ২০২৩ সালের ১৭ জুন দেখা গিয়েছিল। এর ৯ দিন পর তাঁর বন্ধুরা নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ আগেই জানিয়েছিল, নিখোঁজ হওয়ার সময় ওই এলাকার তীব্র শীত ও প্রতিকূল আবহাওয়ায় এত দিন বেঁচে থাকা সম্ভব নয়। তবে ফোনটি উদ্ধারের কারণে নতুন করে তদন্ত শুরু হয়েছে।
- ঢাকায় রোজায় সীমাহীন জ্যাম, ভোগান্তি মানুষের
- বেইলি রোডে জমে উঠেছে ইফতার বাজার
- জলাভূমিতে ফিরছে খঞ্জনা পাখি, বাড়ছে প্রকৃতির রঙ
- এলপি গ্যাসের দাম নির্ধারণ, সিলিন্ডার ১,৩৪১ টাকা
- মার্কিন-ইসরায়েলি হামলায় আহত খামেনির স্ত্রীও মারা গেলেন
- ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ সকাল থেকে
- বাংলাদেশের ‘মিশন অস্ট্রেলিয়া’ শুরু আজ সন্ধ্যায়
- এই রাজধানীতে জমজমাট ইফতার বাজার
- চীনকে চাপ হিসেবে নিচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক
- একুশে বইমেলা: পঞ্চম দিনেও ফাঁকা, হতাশ বিক্রেতারা
- যমুনা ফিউচার পার্কে জমজমাট ঈদ কেনাকাটা
- কুয়েতে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, রণক্ষেত্র মধ্যপ্রাচ্য
- মধ্যপ্রাচ্য হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
- পিএমের স্পিচ রাইটার মাহফুজ, উপ-প্রেস সচিব হাসান-জাহিদ-সুজা
- ঈদে ‘গুডলাক’ নাটকে জোভান-নীহা
- ফেসবুক থেকে আয় করবেন যেভাবে
- দেশের বাজারে স্বর্ণের দাম ফের বেড়েছে
- মধ্যপ্রাচ্য হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
- ঈদকে সামনে রেখে ব্যস্ত জুতা-স্যান্ডেলেন কারিগররা
- বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ৯
- ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল
- নারীদের জন্য ই-বাস, সময় বেঁধে দিলেন প্রধানমন্ত্রী
- ট্রাফিক সংস্কারে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
- অস্থিরতার মাঝেই শুরু বিশ্বকাপের ক্ষণগণনা
- পিএমের স্পিচ রাইটার মাহফুজ, উপ-প্রেস সচিব হাসান-জাহিদ-সুজা
- কুয়েতে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, রণক্ষেত্র মধ্যপ্রাচ্য
- মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল রাজধানী
- এই রাজধানীতে জমজমাট ইফতার বাজার
- বেইলি রোডে জমে উঠেছে ইফতার বাজার
- চীনকে চাপ হিসেবে নিচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক











